Description
সরকার আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে পদদলিত করেছে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে বলা হয়, ইসলামি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির জাগরণে ভীত হয়েই সরকার আমার দেশ বন্ধ করার ষড়যন্ত্র করছে। সরকারের গণহত্যা, গণনির্যাতন, গণগ্রেপ্তার এবং সাংবাদিক ও সংবাদপত্র দলনের বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তুলে জালেম সরকারের পতন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রফিকুল ইসলাম খান।
দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ পৃথক দুটি বিবৃতি দেন।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment