Unverified

জয়পুরহাট ও খুলনায় আজ জামায়াতের হরতাল

12:06 Apr 13 2013 Khulna Division, Bangladesh

Description
জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছেন সাদা পোশাকধারী একদল লোক। তাঁরা গত বৃহস্পতিবার শহরের আব্বাস আলী খান ফাউন্ডেশনের তৃতীয় তলার ভাড়া বাসা থেকে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে জেলা জামায়াতের এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করা হয়।
এদিকে, নজরুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে গতকাল জেলার কয়েকটি সড়ক অবরোধ এবং আজ শনিবার শহরে অর্ধদিবস হরতাল ডেকেছে জামায়াত।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের সদর উপজেলা শাখার আমির মামুনুর রশিদ। ব্রিফিংকালে নজরুল ইসলামের স্ত্রী সালমা সুলতানা অভিযোগ করেন, রাত ১২টার দিকে বাসার কলাপসিবল গেটের তালা ভেঙে সাদা পোশাকধারী ১৫-২০ জন বাড়িতে ঢোকেন। তাঁরা নজরুলের নাম ধরে ডাকাডাকি শুরু করলে তিনি প্রথমে তাঁদের পরিচয় জানতে চান। তখন তাঁরা প্রশাসন থেকে এসেছেন বলে জানান। নজরুল ইসলাম দরজা খুলে বের হলে তাঁরা তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। তাঁর স্বামীকে দুর্বৃত্তরা ধরে নিয়ে গুম করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সংবাদ ব্রিফিংয়ে রোববার বিক্ষোভ মিছিল ও সোমবার জেলার সড়কপথে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম জানান, পুলিশ প্রশাসন থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। কে বা কারা কী কারণে তাঁকে ধরে নিয়ে গেছে, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জয়পুরহাট-৫-এর অধিনায়ক মো. আজাদ রহমান প্রথম আলোকে জানান, র‌্যাব নজরুল ইসলামকে আটক বা গ্রেপ্তার করেনি।

খুলনায় আজ হরতাল: ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামে গত বৃহস্পতিবার হরতালের সময় মনসুর গাজী নামে এক ভ্যানচালক নিহত হন। মনসুর গাজীকে নিজেদের কর্মী দাবি করে তাঁকে হত্যার প্রতিবাদে আজ শনিবার খুলনায় অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর ও জেলা জামায়াত। হরতালে পিকেটিংয়ের সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে তিনি নিহত হন।

খুলনা মহানগর জামায়াতের সহকারী প্রচার সম্পাদক মুনির হোসেন প্রথম আলোকে হরতালের সত্যতা নিশ্চিত করে বলেন, তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
19 + 4 =