Unverified

তিন কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ জিম্মি করে হরতাল ডাকছে

12:08 Apr 13 2013 Dhaka, Bangladesh

Description
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সাড়ে ১০ লক্ষাধিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীসহ তিন কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জিম্মি করে বিএনপি-জামায়াত উপর্যুপরি হরতাল ডাকছে। তারা তিলে তিলে গড়া শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। দেশের ছাত্রছাত্রী, পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রত্যেক বিবেকবান মানুষ তাদের ধিক্কার দিচ্ছে। ঐক্যবদ্ধভাবে ওদের প্রতিরোধ করতে হবে।

শিক্ষামন্ত্রী গতকাল শুক্রবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বিরোধী দল ও স্বাধীনতাবিরোধী জামায়াত আমাদের নতুন প্রজন্মকে অন্ধকারে ফেলে রাখতে চায়। তাদের যোগ্য, দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে দিতে চায় না।’ ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নোমান উর রশীদ প্রমুখ।
Credibility: UP DOWN 0
Leave a Comment
Name:
Email:
Comments:
Security Code:
19 + 8 =