Description
একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিনের ওপর হামলার ঘটনায় হেফাজতে ইসলামের অজ্ঞাতনামা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখারুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলাটি করেন।
শাহবাগ থানার সূত্র জানায়, মামলার এজাহারে বলা হয়েছে, ৬ এপ্রিল মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে সংগঠনটির সমর্থকেরা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেশাগত দায়িত্ব পালনরত নাদিয়া শারমিনের ওপর হামলা করে।
যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দণ্ডবিধি ছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় মামলাটি হয়েছে। ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।’
আহত নাদিয়া ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই দিন হেফাজতে ইসলামের সমাবেশের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন নাদিয়া। তখন ‘পুরুষের মাঝে নারী সাংবাদিক কেন?’ বলে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে নাদিয়া গুরুতর আহত হন।
| Credibility: |
 |
 |
0 |
|
Leave a Comment